© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৮৪৯

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৮৪৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৬ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৬২৪ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৮৪৯ জনকে।  

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় তৈরি এলজি, ১টি কুড়াল, ১টি লোহার তৈরি মদা ও ১টি কার্তুজের খোসা।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।

এমআর/টিকে 

মন্তব্য করুন