ঝিনাইদহে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৫
ছবি: সংগৃহীত
০৪:৫৪ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এ সময় উভয়পক্ষের ৫টি বাড়ি ও একটি দোকান ভাঙচুর করা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল৮ টার দিকে উপজেলার রুপদাহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৮ মাস আগে রুপদাহ গ্রামে রাতের আঁধারে কে বা কারা একটি বিদ্যুতের পিলার ভেঙে ফেলে। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কার বিশ্বাস ও একই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি ফজলু মণ্ডল গ্রুপের সমর্থকরা বিরোধে জড়িয়ে পড়ে। পরে বিষয়টি মীমাংসার হলেও উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে শুক্রবার সকালে ফজলু মণ্ডল ও আবু বক্কারের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অব্দুল্লাহ আল মামুন দেশের একটি গণমাধ্যমকে বলেন,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে।’
এমআর/টিকে