© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প

শেয়ার করুন:
অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করলেন ট্রাম্প
international-desk
০৫:০৮ পিএম | ০৮ নভেম্বর, ২০১৮

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৭ নভেম্বর) এক টুইট বার্তায় ট্রাম্প জানান, ‘জেফ সেশনসকে তার সেবার জন্য ধন্যবাদ, আমরা তার ভবিষ্যৎ উন্নতি কামনা করছি।’

সাময়িকভাবে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন সেশনসেরই চিফ অব স্টাফ ম্যাথিউ হুইটেকার। এ পদে স্থায়ী নিয়োগ পরে দেয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তার নিয়ে তদন্ত থেকে নিজেকে সরিয়ে নেন সেশনস। তখন থেকেই তিনি ট্রাম্পের বিরাগভাজন হয়ে উঠেন। দীর্ঘদিন ধরেই তাকে বরখাস্ত করার কথা বলে আসছিলেন ট্রাম্প।

মন্তব্য করুন