© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফারুকের পক্ষে প্রচারণায় তারকারা

শেয়ার করুন:
ফারুকের পক্ষে প্রচারণায় তারকারা
own-reporter
০৬:১৮ পিএম | ২৫ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক)। তার পক্ষে প্রতিদিনিই প্রচারনায় অংশ নিচ্ছে চলচ্চিত্র ও সঙ্গীত অঙ্গনের একঝাঁক তারকা।

মঙ্গলবার দুপুরে বনানীর সিটি করপোরেশন ভবন থেকে তারকাদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

এসময় তার সঙ্গে গণসংযোগে অংশগ্রহন করেন নায়ক ফেরদৌস, রিয়াজ, জায়েদ খান, ইমন, এস ডি রুবেল, ড্যানি সিডাক, জয় চৌধুরী, নায়িকা অঞ্জনা, শাবনাজ, দিলারা, বিপাশা কবির, রোমানা নীড়, নিপুণ, বিপাশা কবির, মাহি, পরিচালক এস এ হক অলিক, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু প্রমুখ। গনসংযোগকালে তারা লিফলেট বিলি করেন এবং নৌকা মার্কায় ভোট চান মিয়া ভাই খ্যাত ফারুকের পক্ষে।

ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভালবেসে এই আসনে বসিয়েছেন। আমাকে ভোট দিয়ে জনগনের পাশে থাকার ও তাদের সেবা করার সুযোগ দিন।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন