© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

শেয়ার করুন:
সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫০ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৫
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এ সময় তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, সন্ধ্যা ৭টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ।

অন্যদিকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে দেশজুড়ে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি বলছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরবে।

এ সময় কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কা রয়েছে।

এমআর/টিকে  

মন্তব্য করুন