© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সজিব কাজী গ্রেপ্তার

শেয়ার করুন:
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সজিব কাজী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৫
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি মো. সজিব কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পল্টন থানাধীন চামেলীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম।

ছাত্রলীগ নেতা সজীব রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজনে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করতেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এমআর/এসএন 

মন্তব্য করুন