© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুন্সীগঞ্জে ১২ কেজি মাদকসহ আটক ২

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ১২ কেজি মাদকসহ আটক ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৭ এএম | ২২ সেপ্টেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা আলী শেখ এর বাড়ির উত্তর পাশের বেতকা ব্রিজের উপর হতে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে আটক করা হয়। এ সময় মাদকদ্রব্য বিক্রয়ের কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন -হবিগঞ্জের মাধবপুর থানার দক্ষিণ বেজুড়া গ্রামের মো. লোকমান হোসেন (২৯) ও মো. রুহুল আমিন (৩১)।

এ বিষয়ে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আটকের পরে আসামিদের বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় এজাহার দায়ের করা হইতেছে। মামলা রুজু করে তাদের সোমবার আদালতে প্রেরণ করা হবে।

পিএ/টিএ

মন্তব্য করুন