© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৮ দফা দাবিতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন

শেয়ার করুন:
৮ দফা দাবিতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৭ এএম | ২২ সেপ্টেম্বর, ২০২৫
আবাসন সংকট নিরসনসহ ৮ দফা দাবিতে চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে কুমিরা ক্যাম্পাসে এ আন্দোলন কর্মসূচি পালন করছে তারা।

বৃষ্টি উপেক্ষা করে ছাতা হাতে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায়ে নানা স্লোগান দিতে থাকে তারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে ফিটনেসবিহীন গাড়ি ও চালক পরিহার করা ও ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেয়া। এছাড়া অযৌক্তিক জরিমানা প্রত্যাহার,ল্যাব ও ক্লাস সংকট নিরসনের দাবিও জানান তারা।

এসময় তারা দাবি আদায় না হলে অবরোধ, ঘেরাও, পরিবহন ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।

ইএ/এসএন

মন্তব্য করুন