© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

শেয়ার করুন:
পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৬ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৫
মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে অনুষ্ঠিত কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ।

ছয় জাতির প্রতিযোগিতার ১ম সেমিফাইনালে প্রতিযোগিতার ফেবারিট পাকিস্তানের বিপক্ষে সরাসরি ২-০ সেটে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।১ম সেটে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে ১ম সেটে জয় তুলে নেয় পাকিস্তান।



খেলায় আধিপত্য ধরে রেখে ২৭-০৫ পয়েন্টে ২য় সেটও নিজেদের করে নেয় শক্তিশালী পাকিস্তান। আর তাতেই শেষ হয় বাংলাদেশের ফাইনালের স্বপ্ন।

এর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় ২-০ সেটে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

আজ (সোমবার) ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময়ে বিকাল ৫ টায় অনুষ্ঠিতব্য এ খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যকার ২য় সেমিফাইনালে পরাজিত দল।

এমআর/এসএন 

মন্তব্য করুন