© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চা বোর্ডের নতুন চেয়ারম্যানের দায়িত্বে মেসবাহ উদ্দিন আহমেদ

শেয়ার করুন:
চা বোর্ডের নতুন চেয়ারম্যানের দায়িত্বে মেসবাহ উদ্দিন আহমেদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩২ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদকে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ পদে নিয়োগ দিতে তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনকে রোববার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। তার স্থলাভিষিক্ত হলেন মেসবাহ উদ্দিন আহমেদ।

এমকে/টিএ

মন্তব্য করুন