© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহ সীমান্তে ৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

শেয়ার করুন:
ঝিনাইদহ সীমান্তে ৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ পিএম | ২২ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পৃথক পতাকা বৈঠকের মাধ্যমে পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা বিওপিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সুন্দর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটকদের মধ্যে রয়েছেন ৩ জন নারী, ২ জন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক পুরুষ।

পরে বিএসএফ পৃথক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে। বিজিবি জানায়, নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আর প্রাপ্তবয়স্ক পুরুষকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আটক একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং আদালতে সোপর্দ করা হবে। নারী ও শিশুদের সুরক্ষার জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।’

বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় মহেশপুর থানায় দুটি পৃথক জিডি করা হয়েছে।

ইউটি/টিএ

মন্তব্য করুন