© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

শেয়ার করুন:
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫২ এএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টার দিকে তিনি নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান।

সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে আছেন -বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া, প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেক।

এর আগে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, বিগত এক বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধান উপদেষ্টা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।

প্রসঙ্গত, রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তিনি এমিরেটস এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। সফরসূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

পিএ/টিএ 

মন্তব্য করুন