© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাহফুজুর রহমান / আমি আওয়ামী পরিবারের সন্তান, ছাত্রলীগ করেছি তবে কোনো পদে ছিলাম না

শেয়ার করুন:
আমি আওয়ামী পরিবারের সন্তান, ছাত্রলীগ করেছি তবে কোনো পদে ছিলাম না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ এএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
‘আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার চাচাতো ভাই মাহমুদ পারভেজ কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছিলেন। আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তবে কখনো কোনো পদে ছিলাম না।’

জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান এসব কথা বলেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের একটি হোটেলের হলরুমে জাতীয় যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সংবাদ সম্মেলন করে যুগ্ম-আহ্বায়ক ইয়াজ ইবনে জসিম অভিযোগ করেন, অর্থের বিনিময়ে কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগের লোকদের পুনর্বাসন করতে অর্থের বিনিময়ে কমিটি অনুমোদন করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা না হলে কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করা হবে।’

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মানিক মিয়া ও সিনিয়র সদস্য সচিব কাউসার মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ রুবেল আব্দুল্লাহর বাবা আজহারুল ইসলাম।

পিএ/টিএ 

মন্তব্য করুন