© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেরানীগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষ, প্রাণ হারাল ২

শেয়ার করুন:
কেরানীগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষ, প্রাণ হারাল ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৯ এএম | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে, দুজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে রাত সোয়া ১২টার সময়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। বাকিদেরকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

অপর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

নিহতরা হলেন- নয়ন (২৭) কেরানীগঞ্জের ভাসানচরের আনু মিয়ার ছেলে। আরেকজন অজানা পুরুষ (৩৫)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন- ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি বলেন, নিহত দুজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী পথচারী মো. রাব্বি বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন নারিকেলবাগ এলাকায় রাস্তায় সিএনজি অটোরিকশা সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তারা হতাহত হয়।

তিনি বলেন, মোটরসাইকেলে ছিল তিনজন ও সিএনজিতে ছিল পাঁচজন। 

পিএ/টিএ 

মন্তব্য করুন