© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বড় চমক রেখে অ্যাশেজ স্কোয়াডের দল ঘোষণা করল ইংল্যান্ড

শেয়ার করুন:
বড় চমক রেখে অ্যাশেজ স্কোয়াডের দল ঘোষণা করল ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৭ এএম | ২৪ সেপ্টেম্বর, ২০২৫
অস্ট্রেলিয়া সফরের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের অ্যাশেজ স্কোয়াড ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। সফরে টেস্ট দলের সহ-অধিনায়ক করা হয়েছে ইংলিশ মিডল অর্ডারের ব্যাটার হ্যারি ব্রুককে। এতে আগের সহঅধিনায়ক ওলি পোপের জায়গায় অ্যাশেজে তিন নম্বরে ব্যাট করার সুযোগ আসতে পারে উদীয়মান ব্যাটার ব্যাটসম্যান জ্যাকব বেথেলের সামনে।

তবে ইংল্যান্ড দলে আরো চমক আছে।

তার মধ্যে সবচেয়ে বড় চমক স্পিন বোলিং অলরাউন্ডার উইল জ্যাকসের দলে ডাক পাওয়া। এর আগে প্রায় তিন বছর আগে পাকিস্তান সফরে জাতীয় দলের হয়ে দুটি টেস্ট খেলেছিলেন তিনি।

এবার শোয়েব বশিরের ব্যাকআপ স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে তাকে। এতে বাদ পড়েছেন লিয়াম ডসন, রেহান আহমেদ ও জ্যাক লিচের মতো স্পিনাররা।



এদিকে পেসার মার্ক উড হাঁটুর চোটের কারণে অনেকদিন মাঠের বাইরে থাকার পর ফিরেছেন দলে। দলের ছয় পেসারের মধ্যে তিনিই একমাত্র যার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা আছে।

ইংল্যান্ড দল:

বেন স্টোকস (অধিনায়ক), জফরা আর্চার, জ্যাকব বেথেল, শোয়েব বশির, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), ব্রাইডন কার্স, উইল জ্যাকস, জ্যাক ক্রলি, গাস অ্যাটকিনসন, বেন ডাকেট, ওলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জশ টাং, জেমি স্মিথ ও মার্ক উড। 

এমকে/এসএন

মন্তব্য করুন