© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবরার ফাহাদের রুমমেট মিজান ৫ দিনের রিমান্ডে

শেয়ার করুন:
আবরার ফাহাদের রুমমেট মিজান ৫ দিনের রিমান্ডে
own-reporter
০২:৪৯ পিএম | ২৩ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় গ্রেপ্তার তার রুমমেট মিজানুর রহমান ওরফে মিজানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কারাগার থেকে বুধবার সকালে মিজানকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১০ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডিবি পুলিশ মিজানকে গ্রেপ্তার করে। মিজান ওয়াটার রিসোর্স অ্যান্ড প্ল্যানিং বিভাগের ছাত্র।

ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক চুক্তি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

 

টাইমস/এসআই

 

মন্তব্য করুন