© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশকে হারানোর আনন্দে আত্মবিশ্বাসী মন্তব্য পাকিস্তান অধিনায়কের

শেয়ার করুন:
বাংলাদেশকে হারানোর আনন্দে আত্মবিশ্বাসী মন্তব্য পাকিস্তান অধিনায়কের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৭ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
জয়ের জন্য লক্ষ্যটা ১৩৬। দুবাইয়ে পাকিস্তানের বোলিংয়ের সামনে এমন টার্গেট অগ্নিপরীক্ষা হওয়ার কথা না। এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে কে কাকে ছাড়াবেন সে প্রতিযোগিতায় নামলেন। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে।

১১ রানের জয়ে ভারতের পর এবারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। এর মধ্য দিয়ে এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগামী ২৮ সেপ্টেম্বর হবে শিরোপার লড়াই। চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আগের দুই ম্যাচেই ভারতের কাছে একপেশেভাবে পরাস্ত হয়েছে পাকিস্তান। কিন্তু ফাইনালে উঠেই ফুরফুরে মেজাজে ম্যান ইন গ্রিনরা।



বাংলাদেশের বিপক্ষে জয়ের পরই পাকিস্তান অধিনায়ক সালমন আলি আগা হুঙ্কার দিয়ে রাখলেন, যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে তারা। বাংলাদেশের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর বলছেন, “এই ধরনের জয়ই বুঝিয়ে দেয় দলটা কতটা স্পেশাল। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। তবে আমরা সেটা সামলে নেব।”

টুর্নামেন্টে তৃতীয়বার ভারতের মুখোমুখি হওয়া নিয়ে সালমান আলি আগার বক্তব্য, “আমরা খুবই উত্তেজিত। জানি ভারতকে হারাতে কী কী করতে হবে। আমাদের টিমের যা শক্তি তাতে আমরা যে কোনো দলকে হারাতে পারি। রোববারও আমরা ভারতকে হারানোর চেষ্টা করব।”

এসএস/এসএন

মন্তব্য করুন