© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিচার, সংস্কার ও ভোট বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্টরা আবারও সুবিধা নেবে : সাকী

শেয়ার করুন:
বিচার, সংস্কার ও ভোট বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্টরা আবারও সুবিধা নেবে : সাকী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৪ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, ‘এই তিনটি প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্ট শক্তিরা আবারও সুবিধা নেবে।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকী বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশজুড়ে যে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ তাদের গোষ্ঠীর বাইরের সবার ওপরে জুলুম-নির্যাতন করেছে।

এ সময় চালকদের নিয়োগ দেওয়ার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

এমআর/টিকে 

মন্তব্য করুন