© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এশিয়া কাপ ২০২৫ / ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

শেয়ার করুন:
ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
গুরুত্বহীন ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। আগেই ফাইনাল নিশ্চিত করে রাখা ভারত আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেশ ফুরফুরে মেজাজে মাঠে নামছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে হেরে আগেই সুপার ফোর থেকে ছিটকে যাওয়া লঙ্কানদের জন্য ম্যাচটি নিতান্তই নিয়ম রক্ষার।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১৩৫ রানের পুঁজি নিয়েও ১১ রানের জয় পায় পাকিস্তান। সেই জয়ে পাকিস্তান চলে গেছে ফাইনালে। রোববার (২৮ সেপ্টেম্বর) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

তার আগে আজ সুপার ফোরের গুরুত্বহীন ম্যাচে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। সুপার ফোরে টানা দুই হারে ফাইনালের আগে ছিটকে যাওয়া শ্রীলঙ্কা আজ নিজেদের শেষ ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে চায়।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

ইএ/টিকে

মন্তব্য করুন