© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক: ড. রশিদ আহমেদ

শেয়ার করুন:
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক: ড. রশিদ আহমেদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ এএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসুর সাবেক সদস্য ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন, তারেক রহমানের স্লোগান নিয়ে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বালুর মাঠে আধুনিক ও নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফার আলোকে যুব সমাজের করণীয় শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংঘটিত করে যিনি নমিনেশন পাবেন, তার নেতৃত্বে লাকসাম-মনোহরগঞ্জে কাজ করার আহ্বান জানান। 

দলের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা দলের প্রতি অঙ্গিকারবদ্ধ, যারা দুঃসময়ে নেতা-কর্মীদের ফেলে চলে যাবে না, যারা দলের সঙ্গে বেইমানি করে না, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে, শিক্ষিত এবং সংসদে গিয়ে কথা বলতে পারবে এই ধরনের নেতাকে নমিনেশ দেবেন। তাহলে সবাই মিলে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ করবে ইনশাআল্লাহ। 
 
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতা অহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক লাকসাম উপজেলা বিএনপির সদস্য এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ হোসেন, বিল্লাল হোসেন, জসিম উদ্দিন, যুবদল নেতা সোহাগ হোসেন, জসীমউদ্দীন, লাকসাম উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম সাঈদ ও লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার প্রমুখ।

এসএস/টিএ

মন্তব্য করুন