© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ বাংলাদেশিকে পিটিয়ে গরু নিয়ে গেল বিএসএফ

শেয়ার করুন:
২ বাংলাদেশিকে পিটিয়ে গরু নিয়ে গেল বিএসএফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৭ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৫
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় অতর্কিত হামলা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বাংলাদেশের দুটি গরু নিয়ে গেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ৮৩০ নম্বর মেইন পিলারে এস-৫ সাব-পিলারের কাছে বাঁশ ব্যবসায়ী রাশেদুল ইসলাম (৩০) ও আজিজুল হকের ছেলে জয়নাল হোসেনকে (২৫) বাঁশ কাটার সময় তাদের মারধরে করে বিএসএফ।

এ সময় গ্রামবাসী বিএসএফের ওপর চড়াও হলে তারা সেখান থেকে বন্দুক উঁচিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার সময় তারা কৃষক জবেদ আলী ও শাহাবুদ্দিনের ২টি গরু নিয়ে যায়।

গ্রামবাসী সেলিম রেজা বলেন, ‘জিরো লাইন বরাবর গরুকে ঘাস খাওনো ও গরু চরানোকে কেন্দ্র করে এ ঘটনার সৃষ্টি হয়। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।’

বিজিবির ৬১ তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২টি গরু তারা নিয়ে গেছে। ফেরতের বিষয়ে তৎপরতা চলছে।’

এমকে/টিকে

মন্তব্য করুন