© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন:
কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যার দিকে মুগদার মান্ডা বড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহিত (২৫) পেশায় একজন কবুতর ব্যবসায়ী ছিলেন। পরিবারের সঙ্গে তিনি মান্ডা বড়পাড়া এলাকার শেষ মাথায় পানির পাম্প সংলগ্ন
একটি বাসায় থাকতেন।

নিহতের স্বজন রিয়াদ হোসেন জানান, রোহিত পেশায় কবুতর ব্যবসায়ী হওয়ায় সারাক্ষণ কবুতর নিয়েই ব্যস্ত থাকতেন। মঙ্গলবার সন্ধ্যায় ৫ তলার ছাদে কবুতর ধরতে গিয়ে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এফআর/এসএন

মন্তব্য করুন