© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন মুজিবনগর সরকারের আরও ১৩ কর্মচারী

শেয়ার করুন:
মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন মুজিবনগর সরকারের আরও ১৩ কর্মচারী
central-desk
০৫:৫২ পিএম | ০৮ নভেম্বর, ২০১৮

মুজিবনগর সরকারের আরও ১৩ কর্মচারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। এ নিয়ে মুজিবনগর সরকারের ৫৪৯ জন কর্মচারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন।

মুজিবনগর সরকারের আরও ১৩ কর্মচারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। এ নিয়ে মুজিবনগর সরকারের ৫৪৯ জন কর্মচারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন।

সম্প্রতি তাদেরকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।

সিলেট বিভাগে মুক্তিযোদ্ধার স্বীকৃতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার তুলসীপুরের মো. শামসুল হক ও হবিগঞ্জ সদরের হাসপাতাল রোডের স্বদেশ রঞ্জন বিশ্বাস।

চট্টগ্রামের সীতাকুণ্ডের মছজিদ্দা গ্রামের সঞ্জীব চন্দ্র রায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

রংপুরে কোতোয়ালি নতুন পাড়ার পরিমল চন্দ্র বর্মন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগরের মো. মজিবর রহমান, কুড়িগ্রাম সদরের সবুজ পাড়ার মধুসূদন সরকার, রংপুরের চেকপোস্টের আর কে রোডের মো. আবুল ফজল বসুনিয়া, রংপুর কামিল মডেল মাদরাসা পশ্চিম গেটের মো. আবুল কালাম বসুনিয়া ও রংপুরের পুলিশ ক্লাব হাউজিং মুলাটোলের মো. কামরুল হক সরকার।

খুলনা বিভাগের চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন পাড়ার মো. হাবিবুর রহমান, কুষ্টিয়া সদরের মাধবপুরের মীর আব্দুর রাজ্জাক।

ঢাকা বিভাগের দোহারের রফিকা জালাল ও বারিধারার জাহিদ হোসেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

মন্তব্য করুন