© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কূটনৈতিক ভিসা অব্যাহতি চুক্তি সই করলো বাংলাদেশ-উজবেকিস্তান

শেয়ার করুন:
কূটনৈতিক ভিসা অব্যাহতি চুক্তি সই করলো বাংলাদেশ-উজবেকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ এএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় সংক্রান্ত একটি চুক্তি সই করেছে বাংলাদেশ ও উজবেকিস্তান। জাতিসংঘের সদর দপ্তরে চলমান ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়র সাইদভের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করে। বিশেষ করে উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ এবং বাংলাদেশ থেকে উজবেকিস্তানে আধাদক্ষ ও দক্ষ মানবসম্পদ রপ্তানির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

এছাড়া, উভয় পক্ষ বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন।

ইএ/টিকে

মন্তব্য করুন