© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তান সিরিজে দলে ফিরলেন সৌম্য সরকার!

শেয়ার করুন:
আফগানিস্তান সিরিজে দলে ফিরলেন সৌম্য সরকার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৪ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
পাঁজরের ইনজুরির জন্য আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন লিটন দাস। ওয়ানডে সিরিজেও খেলা হবে না তার, দ্রুতই ফিরবেন দেশে। তার জায়গায় তিন ম্যাচের আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার।

দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। তবে সৌম্য এখনও দুবাইয়ের ভিসা পাননি। ধারণা করা হচ্ছে আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশ ছাড়তে পারেন তিনি। জানা গেছে, লিটনের সেরে উঠতে সময় লাগবে। যে কারণে আফগান সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার।



এদিকে এই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। লিটনের বদলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন জাকের আলি অনিক। এর আগে তার অনুপস্থিতিতে প্রথমবার এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও অনিক নেতৃত্ব দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।

এসএস/টিকে

মন্তব্য করুন