© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭ কলেজকে একত্রিত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ

শেয়ার করুন:
৭ কলেজকে একত্রিত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৯ পিএম | ২৮ সেপ্টেম্বর, ২০২৫
সাত কলেজকে একত্রিত করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। অংশীজনের মতামত নেওয়ার জন্য খসড়া অধ্যাদেশটি সর্বজনের জন্য উন্মুক্ত করা হয়েছে।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত খসড়ায় এ তথ্য জানানো হয়।

খসড়া অধ্যাদেশের ওপর অংশীজনের মতামত আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশে বলা হয়, ঢাকা মহানগরের সরকারি সাতটি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পাঠানো হলো।

খসড়া অধ্যাদেশ নিয়ে fonthoras@moedu.gov.bd ই-মেইল অথবা সিনিয়র সহকারী সচিব, সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ১৭ তলা, ভবন নম্বর-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আগামী সাত কার্যদিবসের মধ্যে মতামত দেয়ার অনুরোধ করা হয়েছে।

এমকে/এসএন

মন্তব্য করুন