© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

শেয়ার করুন:
সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৭ এএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৫
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক এবং সংগীত শিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পিএ/টিএ 

মন্তব্য করুন