© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

শেয়ার করুন:
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ এএম | ২৯ সেপ্টেম্বর, ২০২৫
পাবনার ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলে আটকে পড়া সব ট্রেন চলাচল শুরু হয়।

পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ভাঙ্গুড়া স্টেশনের পাশ্ববর্তী স্টেশনে একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ঈশ্বরদী-ঢাকা লোকাল-৯৯, পঞ্চগড় এক্সপ্রেসসহ ৬টি ট্রেন আটকা পড়ে।

এর আগে সোমবার ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ভাঙ্গুড়া স্টেশনে দুই পাশে ৬টি ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুভোর্গ পোহাতে হয়।

ইউটি/টিএ


মন্তব্য করুন