© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩৮ বছর বয়সে প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন আফ্রিদি

শেয়ার করুন:
৩৮ বছর বয়সে প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন আফ্রিদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৭ পিএম | ৩০ সেপ্টেম্বর, ২০২৫
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি।

এর আগে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছিলেন আসিফ আফ্রিদি। দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গের দায়ে ২০২২ সালে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল তাকে। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার খেলায় ফেরেন তিনি।

এরপর লম্বা সময় ধরে আলোচনার বাইরে ছিলেন তিনি। সম্প্রতি নিজেকে প্রমাণ করেই নির্বাচকদের নজরে এসেছেন বাঁহাতি স্পিনার। তিনি ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে শিকার করেছেন ১৯৮টি উইকেট। পাশপাশি ব্যাট হাতে করেছেন ১ হাজার ৬৩০ রান। পাকিস্তান দলে ঠাঁই পেয়েছেন আরও দুই নতুন মুখ ফায়সাল আকরাম ও রোহাইল নাজির। দুজনই পাকিস্তানের হয়ে তিনটি করে টি-টোয়েন্টি খেলেছেন। টেস্ট দলে ডাক পেলেন প্রথমবার।

আগামী ১২ অক্টোবর সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। পরেরটি রাওয়ালপিন্ডিতে ২০ অক্টোবর থেকে। টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে দুই দল।

পাকিস্তান টেস্ট স্কোয়াড :
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আব্দুল্লাহ শাফিক, আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, বাবর আজম, ফায়সাল আকরাম, হাসান আলি, ইমাম-উল-হাক, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মোহাম্মাদ রিজওয়ান, নোমান আলি, রোহাইল নাজির, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।

ইউটি/টিএ

মন্তব্য করুন