© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুকে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

শেয়ার করুন:
ফেসবুকে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৫ পিএম | ০১ অক্টোবর, ২০২৫
সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বক্তব‍্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডে প্রচারিত জামিন সংক্রান্ত এ বক্তব‍্য আইজিপির নয় বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

বুধবার (১ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফটোকার্ডে উল্লেখিত ‘গ্রেফতারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয়’- এ কথা আইজিপি বলেননি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত‍্য তথ‍্য প্রকাশের প্রতিবাদ জানিয়েছে।

এসএস/এসএন

মন্তব্য করুন