© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাহার হবে ১৪৪ ধারা: খাগড়াছড়ি জেলা প্রশাসক

শেয়ার করুন:
পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাহার হবে ১৪৪ ধারা: খাগড়াছড়ি জেলা প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪২ পিএম | ০১ অক্টোবর, ২০২৫
সবকিছু স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের স্বনির্ভর বাজারে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এই সময় তিনি বলেন, খাগড়াছড়ি জেলার সাম্প্রতিক ঘটনা তদন্তে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির কাজ শুরু হয়ে গেছে। এখন তথ্য সংগ্রহ চলছে। আগামী রোববার থেকে সরেজমিন তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

তিনি আরও জানান, সব কিছু স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা বাহিনীর মতামতের ভিত্তিতে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেয়া হবে। একই সঙ্গে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজও চলমান রয়েছে। পরে বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

আইকে/টিএ

মন্তব্য করুন