© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা স্থিতিশীল: হাসপাতাল কর্তৃপক্ষ

শেয়ার করুন:
ইকবাল হাসান মাহমুদের শারীরিক অবস্থা স্থিতিশীল: হাসপাতাল কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৬ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করা হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করা প্রয়োজন বলে মেডিকেল বোর্ড মতামত দিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, জ্বর, শ্বাসকষ্ট কাশিজনিত সমস্যার কারণে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের জরুরি বিভাগে আসেন। তার পূর্ববর্তী রোগ ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। কিছুদিন পূর্বে ব্যাংককে তার রক্তনালীতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।

জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় শ্বাসকষ্ট ও অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। জরুরি বিভাগে চিকিৎসা শেষে সিসিইউতে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য তাৎক্ষণিক ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিশেষজ্ঞ সম্বলিত বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এসএন 

মন্তব্য করুন