হেলিকপ্টারে চড়ে ভোলায় প্রচারণায় তারকারা
০৭:২৮ পিএম | ২৬ ডিসেম্বর, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে তারকাদের উপস্থিতি নির্বাচনকে আরও উৎসবমূখর করে তুলেছে। তারকারা তাদের পছন্দের প্রার্থীদের প্রচারণায় অংশ নিচ্ছেন।
বুধবার ভোলা-৪ আসনে আব্দু্ল্লাহ আল ইসলাম জ্যাকবের নির্বাচনী প্রচারনায় অংশ নিতে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে যান কয়েকজন তারকা। তারা হলেন- রিয়াজ, ফেরদৌস, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাস ও ইমন।
এর আগে চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছিল তারকারা।
বৃহস্পতিবার ঢাকা-১৭ আসনে নায়ক ফারুকের নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন তারকারা।
টাইমস/এএইস/এইচইউ