© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাটোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক

শেয়ার করুন:
নাটোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত এক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৯ পিএম | ০২ অক্টোবর, ২০২৫
নাটোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে সুজন কুমার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নাটোর-দয়রামপুর আঞ্চলিক সড়কের দিয়ারভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুজন লালপুর উপজেলার ফুলবাগান গ্রামের সুনিল কুমারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান।

জানা গেছে, গতকাল বুধবার (১ অক্টোবর) বিকেলে মোটরসাইকেল নিয়ে নওগাঁ জেলার আত্রাইয়ে আত্মীয়বাড়িতে বেড়াতে যান সুজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। সকাল সাড়ে ৮টার দিকে দিয়ারভিটা এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়েন তিনি। পরে দুপুর ২টার দিকে পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।


আইকে/টিএ 

মন্তব্য করুন