© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনডিআরসিসির মোবাইল ফোন-ইমেইলে দুর্যোগের তথ্য দেওয়ার আহ্বান

শেয়ার করুন:
এনডিআরসিসির মোবাইল ফোন-ইমেইলে দুর্যোগের তথ্য দেওয়ার আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৫ পিএম | ০২ অক্টোবর, ২০২৫
দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি) সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) খোলা থাকে। দুর্যোগ সংক্রান্ত যেকোনো তথ্য আদান- প্রদানের জন্য এনডিআরসিসির টেলিফোন, মোবাইল ফোন অথবা ইমেইলে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুর্যোগকালীন দুর্যোগ পরিস্থিতি মনিটরিং করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি) ২৪ ঘণ্টা (২৪X৭) খোলা থাকে।

দুর্যোগ সংক্রান্ত যেকোনো তথ্য আদান-প্রদানের জন্য এনডিআরসিসির টেলিফোন/মোবাইল ফোন/ইমেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 

টেলিফোন নম্বর : ৫৫১০১১১৫, ৫৫১০১২১৭; মোবাইল ফোন : ০১৩৪২-৬৮৮৫২৬; Email: ndrcc.dmrd@gmail.com, ndrcc@modmr.gov.bd

কেএন/টিএ

মন্তব্য করুন