© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজয়ের শুভেচ্ছা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে ইয়াশ রোহান

শেয়ার করুন:
বিজয়ের শুভেচ্ছা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে ইয়াশ রোহান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৬ পিএম | ০৩ অক্টোবর, ২০২৫
অভিনেতা ইয়াশ রোহান সামাজিক মাধ্যমে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়েছেন। সামাজিক মাধ্যম ব্যবহারিদের একাংশ ছোট পর্দার এই অভিনেতা তীব্র আক্রমণ করছেন। গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন ইয়াশ রোহান। ওই ছবিতে তাকে দেখা যায় দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে আছেন, কপালে সিঁদুর রেখা।

এই ছবিটি পোস্ট করার পরই তাকে নেটিজেনদের একাংশ আক্রমণ করে বসে।

তবে এই অভিনেতার পাশে দাঁড়িয়েছেন দেশের শোবিজ তারকারা। তারা দুঃখপ্রকাশ করে রোহানের পাশে থাকার চেষ্টা করছেন।

কনজ্যোতিকা আফরিন নামে একজন ইয়াশ রোহানের ছবির নিচে লিখেছেন, ‘ইয়ে ডান্ডি আগে জানতাম না তো।

’ ইয়াশ রোহান মন্তব্যের উত্তর দিয়েছেন। তিনি লিখেছেন, ‘থ্যাঙ্ক ইউ।’

আবু হানিফ নামের একজন লিখেছেন, ‘ভাই আপনার নাটক অনেক দেখেছি। আজ থেকে দেখা হবে কিনা জানিনা।

কারণ ভাবছিলাম মুসলিম। আর নাটক গুলো ভালোই লাগতো।’

ইয়াশ এই মন্তব্যের উত্তরে বলেছেন, ‘দেখেন যেটা ভালো মনে করেন।’

অধিকাংশ মন্তব্যই এমনই। যারা ঘোষণা করছেন ইয়াশ রোহানের নাটক আর দেখবেন না।

হাজার হাজার মন্তব্যে ভরে গেছে ইয়াশ রোহানের ফেসবুক পোস্ট।

তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীরাও কে কেউ ইয়াশ রোহানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। জসিম উদ্দীন নামের একজন লিখেছেন, ‘কমেন্টগুলো পড়ে আমি সত্যিই স্তব্ধ হয়ে গেছি। আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে, তা ভেবে কষ্ট লাগে। মানুষকে কখনো ধর্ম দিয়ে বিচার করা উচিত নয়—বরং তার কর্ম, মানবতা আর নৈতিকতার ভিত্তিতে মূল্যায়ন করা উচিত।’

সর্বশেষ ইয়াশ রোহানের পোস্টে দেখা গেছে ৫৯ হাজার রিয়েকশন ও প্রায় ১২ হাজার মন্তব্য। 

আইকে/ টিকে

মন্তব্য করুন