© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলায় পাঁচজন কারাগারে

শেয়ার করুন:
পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলায় পাঁচজন কারাগারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫১ এএম | ০৪ অক্টোবর, ২০২৫

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া ঘাট ও পাকশি এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন নজরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, রাসেল হোসেন, মনিরুল ইসলাম ও শফি সরদার।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান অভিযুক্তদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। তাদের থানা-পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে কারাদণ্ড

মোংলায় ড্রেজিংয়ের বালু ফেলে চিংড়ি ঘের ভরাটের প্রতিবাদে মানববন্ধন

ইউএনও মনিরুজ্জামান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কেএন/টিএ

মন্তব্য করুন