জাকের ও লিটনদের পাওয়ার হিটিং শেখানো উড এখন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ
ছবি: সংগৃহীত
০৭:২৫ পিএম | ০৪ অক্টোবর, ২০২৫
গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে পাওয়া হিটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছিলেন জুলিয়ান উড। সেটা ছিল বিসিবির স্বল্প মেয়াদি প্রশিক্ষণ প্রোগ্রাম। এবার স্থায়ীভাবে উডকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন উড। এই কোচের সঙ্গে এক বছরের চুক্তি করেছে এসএলসি। পহেলা অক্টোবর থেকেই তার চুক্তি কার্যকর ধরা হবে।

এর আগে ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। তাছাড়া কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ার, হ্যাম্পশায়ার ও মিডলসেক্সে কাজ করেছেন। আইপিএলে পাঞ্জাব কিংসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার।
শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্টে আরো একজনকে যুক্ত করা হয়েছে। রেনে ফার্ডিনান্ডসকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এসএলসি।
এমআর/টিইকে