© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমানবন্দরে গ্রেপ্তার পিকে হালদারের সহযোগী

শেয়ার করুন:
বিমানবন্দরে গ্রেপ্তার পিকে হালদারের সহযোগী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০১ পিএম | ০৪ অক্টোবর, ২০২৫
পিকে হালদারের সহযোগী ও অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাজবীর হাসানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে হালট্রিপ কেলেঙ্কারির ঘটনায় আদালতে তোলা হলে ঢাকার সিএমএম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ১৪ অক্টোবর এ বিষয়ে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

গ্রাহকদের শত-শত কোটি টাকা নিয়ে ২০২০ সালে হঠাৎই উধাও হয়ে যায় অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ। এতে অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে পলাতক ছিলেন হালট্রিপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাজবীর হাসান।

জানা গেছে, দীর্ঘদিন দেশ ছেড়ে পালিয়ে থাকার পর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে গত ২৪ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে প্রবেশ করেন। সবশেষ শুক্রবার রাতে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।

ইএ/টিকে

মন্তব্য করুন