© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক গ্রেপ্তার

শেয়ার করুন:
শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৩ পিএম | ০৫ অক্টোবর, ২০২৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।  

এমআর/টিকে 

মন্তব্য করুন