© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লার হোমনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

শেয়ার করুন:
কুমিল্লার হোমনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৭ পিএম | ০৫ অক্টোবর, ২০২৫

কুমিল্লার হোমনায় বজ্রপাতে ৩ জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে।


রোববার (৫ অক্টোবর) দুপুর ২টায় এ ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।


তিনি বলেন, হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে। ঘটনার সময় ওই ৩ জন উজানচর-ভবানীপুর নৌকাঘাটে পারাপারের জন্য অপেক্ষা করছিলেন।


তিনি আরও বলেন, মৃতদের মধ্যে দুজন নারী ও একজন যুবক রয়েছেন। ওই দুই নারীর বাড়ি হোমনার নালা দক্ষিণ গ্রামে আর ওই যুবকের বাড়ি একই উপজেলার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দিতে।


আইকে/টিকে

মন্তব্য করুন