© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোববার থেকে নিকুঞ্জে ডিএসই

শেয়ার করুন:
রোববার থেকে নিকুঞ্জে ডিএসই
own-reporter
০৯:১৪ পিএম | ০২ নভেম্বর, ২০১৯

রাজধানী খিলেক্ষেতের নিকুঞ্জে নতুন ঠিকানায় স্থানান্তর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বহু দিনের পুরনো ঠিকানা মতিঝিল ছাড়ছে প্রতিষ্ঠানটি। রোববার নিকুঞ্জে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করবে দেশের প্রধান শেয়ারবাজার। ডিএসইর সূত্র বলছে, নিকুঞ্জে গেলেও ডিএসইর কিছু কার্যক্রম মতিঝিলের অফিসে হবে। তারমধ্যে ট্রেনিং ও প্রকাশনা বিভাগ আরও ১৫ দিন থাকবে মতিঝিলে। আর আইটি বিভাগ থাকবে এক বছর। ১৯৯৬ সালে চার কোটি টাকা ব্যেয়ে নিকুঞ্জে চার বিঘা জমি বরাদ্দ পায় ডিএসই। এই জমির ওপরেই ডিএসইর নিজস্ব ১৩ তলা ভবন নির্মাণ করা হয়েছে।

রাজধানী খিলেক্ষেতের নিকুঞ্জে নতুন ঠিকানায় স্থানান্তর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বহু দিনের পুরনো ঠিকানা মতিঝিল ছাড়ছে প্রতিষ্ঠানটি। রোববার নিকুঞ্জে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করবে দেশের প্রধান শেয়ারবাজার।

ডিএসইর সূত্র বলছে, নিকুঞ্জে গেলেও ডিএসইর কিছু কার্যক্রম মতিঝিলের অফিসে হবে। তারমধ্যে ট্রেনিং ও প্রকাশনা বিভাগ আরও ১৫ দিন থাকবে মতিঝিলে। আর আইটি বিভাগ থাকবে এক বছর।

১৯৯৬ সালে চার কোটি টাকা ব্যয়ে নিকুঞ্জে চার বিঘা জমি বরাদ্দ পায় ডিএসই। এই জমির ওপরেই ডিএসইর নিজস্ব ১৩ তলা ভবন নির্মাণ করা হয়েছে।

ডিএসইর ২০১১-২০১২ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বহুতল ভবনটির সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ১৩২ কোটি টাকার বেশি। নকশা অনুযায়ী- ভবনের আয়তন ৭ লাখ ৪১ হাজার ১০৯ বর্গফুট। ভূগর্ভস্থ তিনতলা কার পার্কিংয়ের স্থান বাদে মূল ভবন হবে ১৩ তলা।

এর প্রথম দুই তলায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সাব-স্টেশন, লবি, মিডিয়া সেন্টারসহ অন্যান্য প্রতিষ্ঠান থাকার কথা রয়েছে। চতুর্থ তলা ডিএসইর অফিসের জন্য বরাদ্দ রাখা। পঞ্চম তলা থেকে ১১ তলায় ব্রোকারেজ হাউস ও শেয়ারবাজার-সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান থাকবে।

অডিটরিয়ামের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ তলার কিছু অংশ ও ১৩ তলা। ভবনে ওঠা-নামায় যাত্রীবাহী লিফটের সঙ্গে থাকবে একটি কার্গো লিফট।

২০০৭ সালের ২৪ ফেব্রুয়ারি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদ। ওই বছর ২৮ মার্চ ডিএসইর তৎকালীন সভাপতি শাকিল রিজভী আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন