© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ৩০ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে অভিযোগ

শেয়ার করুন:
শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ৩০ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ এএম | ০৮ অক্টোবর, ২০২৫
আওয়ামী লীগ সরকারের আমলে গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৩০ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগটি জমা দেয় প্রসিকিউশন।

জানা গেছে, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী ঘরানার লোকদের গুম করে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে।

এদিকে, ২০২৪ সালে জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।
 
কেএন/টিকে

মন্তব্য করুন