দেখতে আকর্ষণীয় চেরি ফল গুণেও এগিয়ে

চেরি ফল দেখতে যেমন আকর্ষণীয় গুণেও এগিয়ে। হলকা টক মিষ্টির এ ফলটির আকৃতি কিছুটা অরবড়ই-এর মত। দেহ সামান্য খাঁচযুক্ত। কাঁচা অবস্থায় সবুজ, পরে হালকা হলুদ এবং সর্বশেষ গাঢ় লাল রং ধারণ করে। গাছের আকৃতি মধ্যম মানের।

চেরি হচ্ছে ‘প্রুনাস’ গোত্রের অন্তর্ভুক্ত একটি ফল ৷ বানিজ্যিকভাবে যে চেরির জাত চাষ করা হয় তা মূলত Prunus avium (প্রুনাস অভিয়াম)। বুনো চেরি ফসলি মাঠে চাষের অযোগ্য। যদিও ব্রিটিশ দ্বীপপুঞ্জতে Prunus avium কে বুনো চেরি বলা হয়।

পুষ্টিবিদের মতে- বিভিন্ন খাবার, কেক, পেস্ট্রির সৌন্দর্য বর্ধনে চেরি ব্যবহার করা হয়। কিন্তু চেরি শুধু সুন্দর ফলই নয়, পুষ্টিগুণেও চেরি অনন্য। প্রতি ১০০ গ্রাম ভক্ষণযোগ্য চেরি ফলে রয়েছে- ক্যালরি ৬৩ গ্রাম, কার্বোহাইড্রেট ১৬ গ্রাম, প্রোটিন ১ গ্রাম, ফোলেট ৪ গ্রাম, ভিটামিন-সি ৭ মিলিগ্রাম, ভিটামিন-এ ৬৪০ আইইউ, ভিটামিন-কে ২ গ্রাম, পটাশিয়াম ২২২ মিলিগ্রাম, ক্যালসিয়াম ১৩ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ১১ মিলিগ্রাম এবং ফসফরাস ২১ মিলিগ্রাম।

খাদ্য বিজ্ঞানীদের মতে, টার্ট চেরি ডায়াবেটিস চিকিৎসায় উপকারী। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্থোসায়ানিন ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করতে পারে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

এ তো গেল তাত্ত্বিক কথা; আসুন জেনে নেই নিয়মিত চেরি ফল খাওয়ার উপকারিতা এবং এর মাধ্যমে যেসব রোগ এড়ানো যায়-

ঘুম ভালো রাখতে
যাদের ঘুমের সমস্যা আছে তারা চেরি ফল খেতে পারেন। চেরি খেলে ঘুম ভালো হয়। ঘুমাতে যাওয়ার আধ ঘণ্টা আগে চেরির জুস খেয়ে ঘুমালে ভালো ফল পাওয়া যাবে।

ডায়াবেটিস সুরক্ষায়
ডায়াবেটিসের রোগীরা খেতে পারেন। চেরি ফলে থাকা উপাদানগুলো রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে।

পেটের চর্বি কমায়
নিয়মিত চেরি খেলে পেটে চর্বি জমে না। ওজন কমাতে চাইলে এই ফলটি খেতে পারেন।

স্মৃতিশক্তি বাড়ায়
যারা স্মৃতি-দুর্বলতায় ভুগছেন, তাদের জন্য চেরি উপকারী। এটি আলঝেইমারের প্রকোপ কমায় এবং স্মৃতিশক্তি বাড়াতে কাজ করে।

হৃৎস্বাস্থ্য সুরক্ষায়
হৃৎস্বাস্থ্য সুরক্ষায় চেরি খুব কার্যকর। এটি কোলেস্টেরলের মাত্রা সহনীয় রাখে। হৃদরোগের ঝুঁকি কমায়।

বয়স ধরে রাখে
চেরির উপাদানগুলো কোষের ক্ষয় রোধ করে। সেই সঙ্গে ত্বকে বলিরেখা পড়তে দেয় না। তাই নিয়মিত চেরি খেলে বুড়িয়ে যাওয়ার প্রবণতা কমে।

হাড় ভালো রাখতে
হাড়ে ব্যথা কিংবা হাড়ের সংযোগস্থলে ব্যথা কিংবা এসব স্থান ফুলে গেলে খেতে পারেন চেরি। দ্রুত আরোগ্য হবে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026
ব্যবসায়ী হতে চেয়েছিলেন, পর্দায় এলেন বাধ্য হয়ে Feb 07, 2026
শান্ত পরিবেশ চান চিত্রনায়িকা বুবলী Feb 07, 2026
img
হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Feb 07, 2026
img

গার্ডিয়ানের প্রতিবেদন

ভারতে বসেই গোপনে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে আ.লীগ Feb 07, 2026
img
ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই মিলে দেশ গড়তে হবে: মিন্টু Feb 07, 2026
img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026