© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু

শেয়ার করুন:
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে। 

শুক্রবার (৩০ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে সিলেট এবং খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী এসেছে। তাদের মধ্যে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৫৬ জন, রাজশাহীতে ৪৪, সিলেটে ১৩৬ , চট্টগ্রামে ২৫৯ জন, বরিশালে ১৩০, ময়মনসিংহে ১০৪, খুলনায় ১১৪ এবং রংপুরে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২ হাজার ৬৩৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৭০ জন। 

এমআর/টিএ 

মন্তব্য করুন