© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদারীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০

শেয়ার করুন:
মাদারীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১০ এএম | ১১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর জেলার শিবচরে কাভার্ডভ্যানের সাথে বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক শামীম আহমেদের মৃত্যু হয়েছে। 

শনিবার ভোরে এক্সপ্রেসওয়ের কুতুবপুর সংলগ্ন এলাকার ভাঙ্গাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। এসময় বাসের ১০ যাত্রী আহত হন।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী বাসের সাথে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের বিভাজকে উঠে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক শামীমের মৃত্যু হয়েছে। বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, 'দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম শামীম। বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।'

কেএন/এসএন

মন্তব্য করুন