© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৩০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ পিএম | ১২ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরাধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।

রবিবার (১২ অক্টোবর) সকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী হওয়া এ সংঘর্ষ পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শাহবাজপুর ইউনিয়নর ধীতপুর গ্রামর ফরহাদ হোসেন ও সুমন মিয়া নামে এক ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকাল ১০টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম জানান, জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করেই এ সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনারা পাশাপাশি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

টিজে/এসএন

মন্তব্য করুন