© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কক্সবাজারে আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি

শেয়ার করুন:
কক্সবাজারে আদালতের খাস কামরা থেকে বিচারকের আইফোন চুরি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৮ এএম | ১৩ অক্টোবর, ২০২৫
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের ব্যক্তিগত কক্ষ (খাস কামরা) থেকে দুটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (১২ই অক্টোবর) দুপুরে বিচারকাজ চলাকালীন এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ফারুক হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার সন্ধ্যায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রবিবার দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে বিচারক মামুনুর রশিদ যখন এজলাসে আদালত পরিচালনা করছিলেন, তখন তার খাস কামরায় এই চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোর তার টেবিলে রাখা ব্যাগ থেকে একটি আইফোন ১৪ এবং একটি ভিভো-১২ মডেলের মোবাইল ফোন, মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং কিছু গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এজাহারে চুরি হওয়া মোবাইল ফোন দুটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ইএ/টিএ

মন্তব্য করুন