© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা ফারুক আটক

শেয়ার করুন:
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা ফারুক আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০০ এএম | ১৪ অক্টোবর, ২০২৫
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্লা হেল ফারুককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে গাইবান্ধা জেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।

শহিদুল্লা হেল ফারুক সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শহিদুল্লা হেল ফারুককে আটক করে ডিবি পুলিশ।

কেএন/টিকে

মন্তব্য করুন