© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামিন হওয়ার পর এক ক্লিকেই আদেশ চলে যাবে কারাগারে: আইন উপদেষ্টা

শেয়ার করুন:
জামিন হওয়ার পর এক ক্লিকেই আদেশ চলে যাবে কারাগারে: আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ এএম | ১৪ অক্টোবর, ২০২৫
জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশের একটি গণমাধ্যমকে আইন উপদেষ্টা এ তথ্য জানান।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এখন থেকে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে। এর আগে ১২ টা ধাপে কারাগারে বেইল বন্ড যেতো। এখন থেকে বেইল বন্ড অনলাইনে যাবে। সাধারণত মানুষের হয়রানি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

ইএ/টিকে

মন্তব্য করুন